Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৩ Time View

শ্যামল হালদার:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. নাছিমা খাতুনের বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা খাতুন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩১/০২/২৫ তারিখের একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে তাঁকে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। ১৮/০২/২৬ তারিখে এ সংক্রান্ত আদেশ জারি হয়।

নাছিমা খাতুন অভিযোগ করে বলেন, দাম্পত্য জীবনের কলহের জের ধরে তাঁর স্বামী আল্লাউদ্দিন প্রামাণিক ওই দিনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। তিনি দাবি করেন, তাঁর স্বামী মাদকাসক্ত এবং বিভিন্ন সময় তাঁর কাছ থেকে অর্থ আদায় করতেন। অর্থ দেওয়া বন্ধ করায় পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে এবং শিক্ষকতা কার্যক্রমে নানা বাধা দেওয়া হতো।

বদলিকৃত বিদ্যালয়টি তাঁর বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় নিয়মিত যাতায়াত প্রায় অসম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল মজিদ, মালেক আকন্দ, ফাতেমা খাতুন, পারভীন বেগম, নার্গিস বেগমসহ আরও অনেকে।

শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া খাতুন, মারিয়া, রানী ও রিয়া শিক্ষিকাকে নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানায়। বক্তারা বলেন, “নাছিমা ম্যাডাম অন্যত্র চলে গেলে আমাদের সন্তানদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তিনি নিয়মিত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন মুঠোফোনে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে বদলি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

রায়গঞ্জে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬