Dhaka ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে দুই বিএনপি কর্মী হত্যা: প্রধান অভিযুক্তসহ তিনজন পুলিশ হেফাজতে

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬৬ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে তারা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটক তিনজন হলেন—রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আছমত আলী, একই গ্রামের তরিকুল ও আশরাফ আলী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির দুই কর্মী হত্যার ঘটনার মূলহোতা হিসেবে অভিযুক্ত আছমত আলী ও তার দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে পুলিশি পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, গোয়ালপাড়া গ্রামের প্রায় পাঁচ বিঘা আয়তনের একটি খাস পুকুরের দখল ও লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল।

আছমত আলী প্রায় ১৫-১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষ হাঁসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজনসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ৯৯৯ নম্বরে কলের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কার সিদ্দিক গ্রুপের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০) মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে দুই বিএনপি কর্মী হত্যা: প্রধান অভিযুক্তসহ তিনজন পুলিশ হেফাজতে

Update Time : ১০:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬