Dhaka ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে নারী সহিংসতা প্রতিরোধে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের এডভোকেসি সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৩৭ Time View

নারী সহিংসতা, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ধর্ষণের মতো সামাজিক সমস্যার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের (জিইএফ) ত্রৈমাসিক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় এনডিপি শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জিইএফ সভাপতি মোসা. মুক্তি খাতুনের সভাপতিত্বে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

সভায় নারী সহিংসতা, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ধর্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসব নির্যাতন প্রতিরোধে ফোরামের সদস্যদের ভূমিকা, প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাদের নিজ নিজ দপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সুযোগ–সুবিধা এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার প্রাপ্তি ও প্রতিষ্ঠার ক্ষেত্রে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ইউনিয়ন জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনডিপির আয়োজনে এবং এমএসএফ এমপাওয়ার হার প্রকল্পের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে ডিএইচআরএমও শিপন চন্দ্র নাগ ও ইউএফ সন্ধ্যা মার্ডি সঞ্চালনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে নারী সহিংসতা প্রতিরোধে জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের এডভোকেসি সভা

Update Time : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬