Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আল আমিন (পিতা—কুদ্দুস সরকার), সাং-মোজাফফরপুর; ভজন কুমার উরাও (পিতা—মৃত অতুল কুমার উরাও), সাং-খৈচালা; সাধারণ জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মোতালেব প্রাং (পিতা—আবু নাছার প্রাং), সাং-হাটপাঙ্গাসি, শ্রীদাসগাতি (চেয়ারম্যানপাড়া); সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাকির হোসেন (পিতা—শাহজামাল সেখ), সাং-দৈবগাতি এবং জিআর নরমাল ওয়ারেন্টভুক্ত আসামি সুজন আকন্দ (২৩) (পিতা—কালাম আকন্দ), সাং-আকন্দপাড়া। তারা সবাই রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

রায়গঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি আটক

Update Time : ০৪:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬