
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে রায়গঞ্জ থানার একটি দল উপজেলার পাঙ্গাশি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ ফয়সাল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দেওভাঙ্গা এলাকার আকতার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিনুল মন্ডলকে (৪৫) আটক করে পুলিশ। তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার আয়নাল মন্ডলের ছেলে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “মাদক নির্মূলে রায়গঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
Reporter Name 


















