Dhaka ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি, ভূমিহীনদের ধান ঘরে তোলা সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬৯ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরেছে ভূমিহীন কৃষকদের মাঝে।

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো বাধা ছাড়াই তারা তাদের রোপণ করা ধান ঘরে তুলতে পেরেছেন।গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী উভয় পক্ষকে ডেকে কাগজপত্র পর্যালোচনা করেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের ধান কাটার অনুমতি দেন। প্রশাসনের তদারকি ও থানা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ধান কাটা সম্পন্ন হয়।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভূমিহীন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করলেও স্থানীয় প্রভাবশালীরা ধান কাটতে বাধা দিচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং কয়েক দফা হামলার ঘটনাও ঘটেছে। এতে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

সংবাদটি পত্রিকায় প্রকাশের পর প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের ধান কাটার সুযোগ নিশ্চিত করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “কাগজপত্র যাচাই করে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।”

ভূমিহীন সংগঠনের নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি, ভূমিহীনদের ধান ঘরে তোলা সম্পন্ন

Update Time : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬