Dhaka ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে বাপার আহ্বায়ক কমিটি গঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬০ Time View

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রায়গঞ্জ উপজেলা শাখার নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ভুইয়াগাতি এলাকায় ‘খোলা বার্তা’ অনলাইন গণমাধ্যমের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাপার সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর।

গঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. আশরাফ আলী, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. এরশাদ আলী এবং সদস্য সচিব মো. ছাইদুল ইসলাম আবির। অন্য সদস্যরা হলেন মোছা. মাহবুবা খাতুন, মো. আমিনুল ইসলাম হিরো, মো. একরামুল হক, মো. ইয়াসিন আরাফাত, মো. মোকলেছুর রহমান এবং মোছা. সেফা খাতুন।

সভায় বক্তারা বলেন, রায়গঞ্জ উপজেলার পরিবেশ রক্ষা, দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে নবগঠিত এই কমিটি কাজ করবে। স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আশাও ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে বাপার আহ্বায়ক কমিটি গঠিত

Update Time : ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬