
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী মোশারফ হোসেন কর্তৃক সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছাত্রনেতা তছির উদ্দিন সহ ১৫ জনের নামে সাজানো চাঁদাবাজি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগি পরিবারের আয়োজনে নিমগাছী বাজার বাসষ্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হাসান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছাত্রনেতা তছির উদ্দিন সহ অন্যরা। এসময় বক্তরা বলেন ওই সন্ত্রাসী আ:লীগ নেতা মোশারফ জাল দলিল করে শ্রীরামপুর গ্রামে ছোলেমানি পুকুর দখল সহ নানা ধরনের চাঁদাবাজি করেছেন বিগত সরকারের সময়। বর্তমানে আবারো কুচক্রীমহলে পরার্মশে চাঁদাবাজি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। তাই আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
Reporter Name 

















