Dhaka ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে মানবিক সংগঠনের উদ্যোগে জমজমাট পুনর্মিলনী, মেধাবীদের সম্মাননা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৩০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে পশ্চিম লক্ষ্মীকোলা বাজার মানব কল্যাণ সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের পরের দিন রোববার (২২ মার্চ) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা নতুন বাজার চত্বরে অর্ধদিবসব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া ঈদের আগের দিন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ঈদ-পরবর্তী আয়োজনে শিশু, কিশোর ও বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা রাখা হয়।
এ ছাড়া সংগঠনের উদ্যোগে এলাকার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

প্রথম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান দুই বছর মেয়াদি ২০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে বেঙ্গল গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. মামুনুর রশীদ তালুকদারকে সভাপতি এবং সিনিয়র গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ও ফার্মাজেনিক্সের ম্যানেজিং পার্টনার নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে মানবিক সংগঠনের উদ্যোগে জমজমাট পুনর্মিলনী, মেধাবীদের সম্মাননা

Update Time : ০৫:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬