Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জে সরকারি সহায়তা ছাড়াই সড়ক সংস্কার করলেন যুবকেরা 

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২০ Time View

দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি গ্রামীণ সড়ক অবশেষে বদলে গেল স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে। এতে নতুন করে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া এলাকার মানুষদের মাঝে।

রোববার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় তরুণ ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা একত্রিত হয়ে সড়কটির খানাখন্দ ভরাট ও মেরামতের কাজ করেন। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই নিজেদের উদ্যোগ ও শ্রমে তারা সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে পথ চলা কঠিন হয়ে পড়ত। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হতেন।

তবে এবার স্থানীয় তরুণদের এই উদ্যোগে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তারা জানান, “ইচ্ছা ও ঐক্য থাকলে অনেক কিছুই সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, তাই সাময়িকভাবে হলেও রাস্তা চলাচলের উপযোগী করা গেছে।”

তবে তারা এটিকে স্থায়ী সমাধান নয় বলেই মনে করছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ আর না থাকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, শুধু সাময়িক উদ্যোগ নয়—মৌলিক অবকাঠামো উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হোক।

চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. নয়ন শেখের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন আতিকুল ইসলাম, আতিকুল ইসলাম আতিক, নাসিম শেখ, মোহাম্মদ জসিম উদ্দিন, সেলিম রেজা, মুস্তাকিম, মামুন, মেহেদী হাসান, আজিম উদ্দিনসহ স্থানীয় আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

রায়গঞ্জে সরকারি সহায়তা ছাড়াই সড়ক সংস্কার করলেন যুবকেরা 

Update Time : ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬