Dhaka ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে নবনির্বাচিত এমপির মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ Time View

রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও জনবল সংকট নিরসনকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাবেক মেডিকেল অফিসার ডা. চন্দন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারিয়া তাসনীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় এমপি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবা, শয্যাসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, গ্রামের সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই কাজ করতে হবে। তিনি হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো উপস্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ মতবিনিময় সভার মাধ্যমে রায়গঞ্জের স্বাস্থ্যখাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে নবনির্বাচিত এমপির মতবিনিময়

Update Time : ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬