Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের বর্ণাঢ্য সূচনা

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় কর্মসূচির সূচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মো. রকিবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। সভার শুরুতে তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি, এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম।

অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম পুষ্টি বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের বর্ণাঢ্য সূচনা

Update Time : ০৮:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬