Dhaka ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

শাহজাদপুরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে পারিবারিক অভিমান থেকে লামিয়া সরকার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত আসক্তি নিয়ে পরিবারে প্রায়ই আলোচনা হতো। টিকটক ও ফেসবুকে সময় কাটানো কমিয়ে নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করতে দুই দিন আগে ফজরের সময় তাকে ডাকাডাকি করেন তার বাবা। এ নিয়ে বকাঝকা হওয়ায় লামিয়া অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ রাখে বলে স্বজনদের দাবি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে লামিয়া। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শাহজাদপুর থানার এসআই মো. এমদাদুল হক বলেন, “গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

শাহজাদপুরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

Update Time : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬