Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৬৭ Time View
সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১২ সূত্র জানায়, গত রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে ৫১ হাজার টাকার জালনোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। বাসাটি পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর বলে জানিয়েছে র‌্যাব। এ নিয়ে উদ্ধারকৃত জালনোটের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় লোকচক্ষুর আড়ালে জালনোট মজুত রেখে খাঁটি টাকার মতো ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৩ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেপ্তার ২

Update Time : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬