Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সলঙ্গায় সরকারি খেলার মাঠ দখলমুক্ত, খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ Time View

জনতার ভোর ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার মসজিদসংলগ্ন সরকারি খেলার মাঠ দখলমুক্ত করে তা খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মাঠে উপস্থিত হয়ে সাইনবোর্ড টাঙিয়ে জনগণকে সঙ্গে নিয়ে মাঠটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করেন। প্রায় ৬ বিঘা আয়তনের এই মাঠ নিয়ে সম্প্রতি এলাকায় বিতর্কের সৃষ্টি হয়।

কয়েক দিন আগে সলঙ্গা থানার ওসির বিরুদ্ধে মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকার সচেতন মহল সিরাজগঞ্জ জেলা প্রশাসন-এর কাছে আবেদন জানিয়ে মাঠটি ভাড়া না দেওয়ার দাবি তোলেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে মাঠটি দখলমুক্ত করে।

দখলমুক্ত কার্যক্রমের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, থানা পুলিশ, ঘুড়কা ইউনিয়ন সহকারী (ভূমি) মুনছুর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় মাঠে একটি সাইনবোর্ড টাঙিয়ে উল্লেখ করা হয় যে, এই জমির মালিক বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে সাইনবোর্ডটি টাঙিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “এই মাঠ বাংলাদেশ সরকারের সম্পত্তি। কেউ এটি দখল করে রাখতে পারবে না এবং ইজারা দেওয়াও যাবে না। মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।”

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সলঙ্গায় সরকারি খেলার মাঠ দখলমুক্ত, খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা

Update Time : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬