Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৯৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির কাচ ভাঙচুর করা হয়। তবে হামলায় এমপি আয়নুল হক আহত হননি।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আয়নুল হক। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানতে পেরেছেন।

রেজাউল করিম খান বলেন, ‘আমি বর্তমানে শহরে থাকায় সভাস্থলে উপস্থিত ছিলাম না। বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’

হামলার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর

Update Time : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬