Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

রায়গঞ্জে আহত এএসআইকে দেখতে হাসপাতালে এমপি ভিপি আয়নুল হক

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৭৯ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে হামলায় আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনুর রশীদকে হাসপাতালে দেখতে গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত এএসআইয়ের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, অপরাধী ব্যক্তি কোনো দলের নয়। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত সকলের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালনকালে একজন এএসআইয়ের ওপর এ ধরনের হামলার ঘটনা কখনোই কাম্য নয়।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, মব ও চাঁদাবাজি—যেই করুক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।

এ সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এএসআই মামুনুর রশীদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

রায়গঞ্জে আহত এএসআইকে দেখতে হাসপাতালে এমপি ভিপি আয়নুল হক

Update Time : ১২:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬