Dhaka ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে উল্লাপাড়া থানার রামনগর, দাদপুরসহ বিভিন্ন এলাকায় পাঁচটি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ০৮:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬