Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

অন্তিম চিরকুট ঘিরে রহস্য, রায়গঞ্জে কিশোরীর মৃত্যুতে বাড়ছে নানা প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৮৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থী আন্নিশা মুনিয়ার আত্মহত্যার ঘটনার কয়েকদিন পরও কাটেনি রহস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অন্তিম চিরকুট ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, আর একই সঙ্গে অজানা আতঙ্কে ভুগছে তার পরিবার।

গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় নিজ ঘর থেকে আন্নিশা মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষক রইস উদ্দিনের মেয়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি অন্তিম চিরকুট উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে সেটির বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, এলাকাবাসীর একটি অংশের দাবি—চিরকুটে এমন কিছু তথ্য থাকতে পারে, যা ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সেটি প্রকাশ না হওয়ায় জনমনে কৌতূহল ও সন্দেহ আরও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের (ছদ্মনাম) বলেন, “চিরকুট থাকলে সেটার কিছুটা হলেও জানানো দরকার। না হলে মানুষ নানা কথা বলবেই।”

আরেকজন স্থানীয় নারী বলেন, “মেয়েটা কেন এমন করল, এটা জানাটা খুব জরুরি। চিরকুট গোপন রাখলে তো সন্দেহ আরও বাড়ে।”

স্থানীয়রা জানান, অজানা আতঙ্কে নিহতের পরিবারটি এখন চরম মানসিক চাপে রয়েছে। তারা প্রকাশ্যে কথা বলতে চাইছেন না এবং পুরো বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন।

তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। চিরকুটের বিষয়টি জানার পরও তারা আইনি পদক্ষেপে এগোচ্ছে না—এ বিষয়টিও এলাকায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আন্নিশা মুনিয়ার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ তার এক সহপাঠীর সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে এনে দায়ী করার চেষ্টা করছেন। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “চিরকুটটি গুরুত্বসহকারে পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয়। আমরা সবদিক বিবেচনায় নিয়ে কাজ করছি।”

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এদিকে, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

অন্তিম চিরকুট ঘিরে রহস্য, রায়গঞ্জে কিশোরীর মৃত্যুতে বাড়ছে নানা প্রশ্ন

Update Time : ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬